ভারতে করোনা আক্রান্ত প্রায় ৭০ লাখ মানুষ
সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। গত সাত দিনে দেশটিতে করোনা ভাইরাস ৭০-৮০ হাজারের মধ্যে ওঠানামা করেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ৭৩ হাজার এর বেশি।
শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ২৭২ জন, যা শুক্রবারের থেকে প্রায় ৩ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ৬.২৯ শতাংশ।
উল্লেখ্য, বৈশ্বিক ম’হামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। আর এ ‘ম’হামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৭২ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃ’তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জন।
করোনায় মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মা’রা গেছেন ৮৩ হাজার ৫০৭ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯ হাজার ৭৫১ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ লাখ ৭২ হাজার ২৩৮ জন। আর মৃ’তের সংখ্যা ২২ হাজার ২৫৭ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত, দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৫০ লাখ ৬৪ হাজার ৩০০ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।




