343004

এই শেষ বয়সে এসে যেভাবে প্রেম করে বিয়ে করলেন অভিনেত্রী শমী কায়সার

মঞ্চ ও টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অ’ভিনয়শিল্পী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। রেজা আমিন সুমন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে গাটছড়া বাঁধলেন পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাওয়া এই অ’ভিনেত্রী। তাদের বিয়ের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী।

রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

শমীর সহকর্মীদের মধ্যে অ’ভিনেত্রী তারিন, রিচি সোলায়মান, শামীমা তুষ্টি ও মডেল নোবেলসহ বেশ কয়েকজন তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শ’হীদ বুদ্ধিজীবী শহীদু’ল্লা কায়সারের মে’য়ে শমী অ’ভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর এখন ই-কমা’র্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক।

এটি শমীর তৃতীয় বিয়ে; এর আগে একজন ভা’রতীয় নাগরিক ও আরেকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তার বিয়ের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। শমীর অ’ভিনয়ে অ’ভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে।

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁ’জছিলেন, যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাট’ক কেবা আপন কেবা পর এ অ’ভিনয়ের জন্যে। এর ফলে শমী প্রথম অ’ভিনয়ের সুযোগ পান।

এরপর তিনি কথাসাহিত্যিক ইম’দাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লা’হ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাট’ক যত দূরে যাই এ অ’ভিনয় করে পরিচিত লাভ করেন। পরে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, অন্তরে নিরন্তরে, স্বপন, ঠিকানাসহ দর্শকপ্রিয় বহু নাট’কে অ’ভিনয় করেছেন শমী কায়সার।

নাট’কের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অ’ভিনয় করেছেন শমী; ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার। এর আগে তিনি ১৯৯৯ সালে ভা’রতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বি’চ্ছেদ ঘ’টে।

পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্ম’দ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর। শমী কায়সারের ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘ব্যবসায়িক সূত্রেই দুজনার পরিচয় থেকে বন্ধুত্ব অ’তঃপর প্রনয়। রেজা আমিন সুমনের ২২ বছরের সংসারে কোনো সন্তান নেই।

ক’রোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি। তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়।’ আমিন সুমন বর্তমানে গ্রুপ ফোর দুবাইএর দায়িত্বে রয়েছেন।

ad

পাঠকের মতামত