ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি!
বিনোদন প্রতিবেদকঃ ধ’র্ষণ ও নারী নি’র্যাতনের বি’রুদ্ধে দেশজুড়ে বইছে নি’ন্দার ঝ’ড়। পুরো দেশের মানুষ এখন আ’তঙ্কিত। বাধ্য হয়ে রাজপথ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্র’তিবাদী আ’ওয়াজ তুলেছে। সেই সুরে কণ্ঠ মিলিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
ধ’র্ষণের বি’রুদ্ধে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন, ‘ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই’রাল হওয়া সেই নির্ম’ম নিষ্ঠু’র ভিডিও আমারই দেশে তৈরি। এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লা’ঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের র’ক্তে ভেজা লাল–সবুজের দেশে?
নি’ষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা-সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্ব’নাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধ’র্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?
না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’




