এক বছর পর হাসপাতাল থেকে কা’রাগারে সম্রাট
ক্যাসিনোকা’ণ্ডে গ্রে’প্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ব’হিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে হাসপাতাল থেকে কা’রাগারে ফেরত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইইউ) হাসপাতাল থেকে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কা’রাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ গতকাল দিবাগত রাত ১২টার দিকে সম্রাটকে কা’রাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সম্রাটকে কা’রাগারের হাসপাতালে রাখা হয়েছে।’ কারা কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কা’রাগার পরিদর্শনে আসেন। এ সময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রে’প্তার করে র্যাব। গ্রে’প্তারের পর কা’রাগারে আসার এক দিন পর সম্রাটকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ থাকার পর স’মালোচনার মুখে তাকে কা’রাগারে ফেরত পাঠানো হয়। এরপর গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কা’রাগারের চিকিৎসক ‘বুকে ব্য’থা’ জানিয়ে সম্রাটকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসা শেষে সম্রাটকে কা’রাগারে ফেরত পাঠাতে বিএসএমএমইউকে দফায় দফায় চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু এত দিন তাকে ‘কা’রাগারে ফেরত পাঠানো হয়নি।
এ বিষয়ে বিএসএমএমইউতে সম্রাটের চিকিৎসক চৌধুরী মেসকাত আহম্মেদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘রোগীর (সম্রাট) যে সমস্যা, তাতে যেকোনো সময় সংক’ট হতে পারে। বিশেষ করে তার হৃৎস্পন্দনের অনিয়মের কারণে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।’
সম্রাটকে গতকাল হঠাৎ করে হাসপাতালের ছাড়পত্র দিয়ে কা’রাগারে ফেরত নিতে চিঠি পাঠানো হয়। পরে প্রায় এক বছর বিএসএমএমইউ হাসপাতালে কা’টানো সম্রাটকে কা’রাগারে ফেরত নেওয়া হয়।
প্রসঙ্গত, সম্রাটের বি’রুদ্ধে মা’দকদ্রব্য ও অ’স্ত্র নিয়ন্ত্রণ আ’ইনে এবং দু’র্নীতি দমন কমিশনে (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত অ’বৈধ সম্পদ অর্জনের মা’মলা আছে।






