342721

ধ’র্ষ’ণের সা’জায় পরিবর্তন এনে মৃ’ত্যুদ’ণ্ড করা হচ্ছে: আইনমন্ত্রী

বর্তমান আইনে ধ’র্ষ’ণের সা’জায় পরিবর্তন এনে তা মৃ’ত্যুদ’ণ্ড করা হচ্ছে। এ সম্পর্কিত একটি সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (১২ অক্টোবর) এ প্রস্তাব উত্থাপিত হবে।

বাংলাদেশের সংবিধানে নারী ও শিশু নি’র্যাতন দ’মন আ’ইন ২০০০, এর ৯ ধারায় ধ’র্ষণ এবং ধ’র্ষণজনিতকারণে মৃত্যু ঘ’টানো ইত্যাদির সা’জা সম্পর্কে বলা আছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া ১৬ বছর বয়সের বেশি বয়সী কোনো নারীর সঙ্গে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্র’তারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ১৬ বছরের কম বয়সের কোনো নারীর সঙ্গে তার সম্মতিসহ বা সম্মতি ছাড়া যৌ’ন স’ঙ্গম করেন, তাহলে তিনি ওই নারীকে ধ’র্ষণ করেছেন বলে গণ্য হবেন।

ad

পাঠকের মতামত