ধ’র্ষণবি’রোধী প্রতিবাদকে গণআ’ন্দোলনে রূপ দিতে হবে: ভিপি নুর
ধ’র্ষণবি’রোধী প্রতিবাদকে গণআ’ন্দোলন এবং সামাজিক আ’ন্দোলনে রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টায় রাজধানীর শাহবাগে ধ’র্ষণ ও নি’পীড়ন বি’রোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘প্রত্যেক ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের দু’র্বৃত্তরা জ’ড়িত। এ সরকার ক্ষ’মতায় থাকার জন্য সুস্থ ধারার রাজনীতির পরিবেশ ধ্বং’স করে বাংলাদেশকে একটি দু’র্বৃত্তের রাজ্যে পরিণত করেছে। আজ বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে জনতার ন্যায়বি’চার পাওয়ার অধিকার ধ্বং’স করে দেওয়া হয়েছে। এ কারণে আজ বিভিন্ন জায়গায় খু’ন, ধ’র্ষণ, গু’ম হচ্ছে। এসবের বি’চার হয় না। এসবের প্রতিবাদ করতে গেলে সরকারি দলের বাহিনী আ’ক্রমণ করে। ’
তিনি বলেন, ‘আমাদের দা’বি প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বি’চার আ’ইনে ধ’র্ষণের বি’চার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আজ আমাদের এ ধ’র্ষণবিরো’ধী আ’ন্দোলন যদি থেমে যায়, তাহলে আমাদের ওপর নানা রকম হু’মকি ও হা’মলা আসবে। যারা যে জায়গা থেকেই এ আ’ন্দোলন করছেন, এ আ’ন্দোলনকে একটি সামাজিক এবং গণআ’ন্দোলনের রূপ দিতে হবে। ’
শাহবাগে প্রতি’বাদ সমাবেশ শেষে কালো পতাকা মিছিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি নিয়ে মিছিল শুরু হয়।






