আজারবাইজান-আর্মেনিয়া যু’দ্ধ আঞ্চলিক যু’দ্ধে রূপ নিতে পারে, ইরানের হুঁ’শিয়ারি
নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যু’দ্ধ আঞ্চলিক স’ঙ্ঘাতে রূপ নিতে পারে বলে হুঁ’শিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আজারবাইজানের বি’রুদ্ধে যু’দ্ধে আর্মেনিয়ার সেনাবাহিনীকে তেহরান সমর্থন করছে- এমন গু’ঞ্জনের মধ্যেই প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করলেন।
টেলিভিশনে দেয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন,‘আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান যু’দ্ধ যেন আঞ্চলিক যু’দ্ধে রূ’প নিতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে অবশ্যই স’তর্ক থাকতে হবে।’
তিনি আরো বলেন, আমাদের কাজের মূল ভিত্তি হলো শান্তি। এবং আমরা আশা করি শান্তিপূর্ণ উপায়েই এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এর আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সেখানে তিনি বলেন, বিভিন্ন দেশের নানা গোষ্ঠী এই যুদ্ধে অংশ নিয়েছে। ফলে যে কোনো সময় একটি আঞ্চলিক যু’দ্ধ লেগে যেতে পারে। এবং তা ঘটলে গোটা অঞ্চলের শান্তি বিঘ্নি’ত হবে। ফলে দ্রুত সমাধানের রাস্তা খুঁজে বের করা দরকার। সূত্র : ডেইলি সাবাহ






