342454

সোশ্যাল মিডিয়ায় আ’সক্তিহীন পাত্রী চাই!

পাত্রী চাই বিজ্ঞাপনে কত বৈশিষ্ট্যের কথাই তো উল্লেখ থাকে। তবে সম্প্রতি ভা’ইরাল হয়েছে ব্যতিক্রমী পাত্রী চাই বিজ্ঞাপনের বক্তব্য। চিরাচরিত সুন্দরী-ফর্সা পাত্রী নয়, ব্যাতিক্রমী চাহিদার কথা জানিয়েছেন এক বিজ্ঞাপনদাতা।

ভারতের হুগলির কামারপুকুরের বাসিন্দা এক আইনজীবী (৩৭) বিয়ে করবেন বলে পাত্রী খুঁজছেন। তাই পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছেন তিনি। ওই বিজ্ঞাপনের বয়ান একেবারেই ব্যতিক্রমী।

তাতে লেখা, “নে’শাগ্রস্ত নই। হাইকোর্ট আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা-মা জী’বিত। কামারপুকুরে গ্রামের বাড়ি। ফর্সা, সুন্দরী, লম্বা, রোগা পাত্রীর দাবি নেই। দাবি একটাই পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না।”

বিজ্ঞাপনটি টুইট করেন স্থানীয় আইএএস কর্মকর্তা নীতিন স্যাংওয়ান। বর্তমান যুগের যুবকের মনের মানুষ খোঁজার চাহিদাও বদলাচ্ছে বলে ওই বিজ্ঞাপন শেয়ার করে লেখেন তিনি।

তার টুইট নিমেষেই ভা’ইরাল হয়ে যায়। অনেকেই ওই আইএএস কর্মকর্তার সঙ্গে সহমত পোষণ করে বলেন সত্যিই চাহিদা বদলাচ্ছে। আবার কেউ কেউ মজার ছলে ওই যুবককে শুভেচ্ছাও জানান।

তবে বিজ্ঞাপন নিয়ে এত আলোচনা হলেও ওই যুবক আদৌ পাত্রী খুঁজে পেয়েছেন কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

ad

পাঠকের মতামত