342430

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের মাস্টা’রমাইন্ড গ্রে’ফতার

সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁ’সচক্রের মাস্টারমা’ইন্ড স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামকে গ্রে’ফতার করেছে পুলিশের অ’পরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অ’ভিযানে তাকে গ্রে’ফতার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়ের করা হ’ত্যা মা’মলারও (মামলা নম্বর-১৬) আ’সামি আব্দুস সালাম। খন্দকার রেজাউল ইসলামের দায়ের করা মা’মলায় সালামের বি’রুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছিল।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁ’সচক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চক্রের অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁ’সের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বি’রুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁ’সচক্রকে ধরতে গিয়ে মেডিকেল ও ডেন্টালে প্রশ্নপত্র ফাঁ’সের বিষয়টি উঠে আসে। এতে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামের নাম রয়েছে।

ad

পাঠকের মতামত