342498

জেগে ওঠো বাংলাদেশ: মুশফিক

স্পোর্টস ডেস্কঃ দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধ’র্ষ’ণ ও নারী নি’র্যাতনের ভ’য়াব’হ ঘ’টনা। একটি ঘ’টনার রেশ শেষ না হতেই আরেকটি ঘট’না আ’তঙ্কের সৃষ্টি করছে।

প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। এমন অবস্থার বি’রুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে যুব সমাজ। চুপ থাকলেন না জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। ধ’র্ষ’কদের বি’রু’দ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে মুশফিক লেখেন, ‘‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধ’র্ষ’ণ বা যে কোনো ধরণের যৌ’ন নি’র্যাতন কখনোই মেনে নেয়া যাবে না। সমাজে এর কোনো স্থান নেই।

জেগে ওঠো বাংলাদেশ। ধ’র্ষ’ণকে না বলুন। না মানে না।’’

https://www.facebook.com/MushfiqurOfficial/posts/10158240733042012

ad

পাঠকের মতামত