গৃহবধূকে বি’ব’স্ত্র করে নি’র্যা’তন : এবার বাদল ও ইউপি সদস্য রি’মান্ডে
জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বি’ব’স্ত্র করে নি’র্যা’তনের ঘ’টনায় গ্রে’ফতার আরও দুজনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ’দালতের বি’চা’রক মাসফিকুল হক এ রি’মান্ড মঞ্জুর করেন।
রি’মান্ডপ্রাপ্তরা হলেন- মা’মলার প্রধান আ”সামি নুর হোসেন বাদল ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ। এদের মধ্যে বাদলের সাতদিন ও সোহগের দুদিন রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। মা’মলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধান আ’সামি নুর হোসেন বাদলকে পৃথক দুটি মা’মলায় ২০ দিন এবং মোয়াজ্জেম হোসেন সোহাগের সাতদিন রি’মান্ড চেয়ে আ’দালতে আবেদন করা হয়। শুনানি শেষে আ’দালতের বি’চারক বাদলের সাতদিন ও সোহাগের দুদিন রি’মান্ড মঞ্জুর করেছেন। এর আগে সোমবার (৫ অক্টোবর) বিকেলে একই আ’দালত এ মা’মলায় গ্রে’ফতার মো. আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে রি’মান্ড মঞ্জুর করেন।
এছাড়া মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে একই ঘ’টনায় গ্রে’ফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের দুদিনের রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমিদা খাতুন এ রি’মান্ড মঞ্জুর করেন।
মা’মলার এজা’হারে নি’র্যাতনের শি”কার ওই গৃহবধূ উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পর বাবার বাড়িতে তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। রাত ৯টার দিকে শয়নকক্ষে স্বামী স্ত্রী একসঙ্গে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্লাহসহ অ’জ্ঞাত আ’সামিরা দরজা ভে’ঙে ঘরে প্রবেশ করে।
এরপর তার স্বামীকে মা’রধ’র করে পাশের কক্ষে নিয়ে আ’টকে রাখে। একপর্যায়ে তারা ওই গৃহবধূকে বি’ব’স্ত্র করে ধ’র্ষ’ণের চেষ্টা করে। এতে রাজি না হলে তারা তার ওপর নি’র্মম নি’র্যাতন চা’লায় এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আ’সামিরা কাউকে কিছু জানালে তাকে হ’ত্যা’র হু’মকি দেয়। আ’সামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নি’র্যাতিত ওই গৃহবধূ জেলা শহর মাইজদীতে বোনের বাড়ি আশ্রয় নেন।
সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে আ’সামিরা তাদের প্রস্তাবে রাজি না হলে ন’গ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হু’মকি দেয়। একপর্যায়ে রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।






