এ মাসে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট
ঢাকা-সৌদি রুটে চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে ৫০-৬০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদিভিত্তিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আটকা থাকা প্রবাসীদের দ্রুত সৌদি আরবে নিতেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।
জানা যায়, এর মধ্যে নির্ধারিত ফ্লাইট থাকবে ৪০টি। আর বাকিগুলো বিশেষ ফ্লাইট। ৬ অক্টোবর সোমবার এ তথ্য
নিশ্চিত করেছেন সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলোয়াইদি।তারিক এ আলোয়াইদি বলেন, এর ফলে প্রায় ২২ হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন।
এদিকে করোনার পূর্বে সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসী শ্রমিকরা বাংলাদেশে আটকে যান ফ্লাইট বন্ধ থাকার কারণে। তাদের ভিসা ও কাজের অনুমতিপত্রের (ইকামা) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো নবায়ন করতে কফিল বা নিয়োগকর্তাকে অনুরোধ জানাচ্ছেন তারা। তবে, অনেকেই অভিযোগ করছেন যে এজন্য তাদের বাড়িতি টাকা দিতে হয়েছে কফিলদের।
ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনতে অপেক্ষা করা অন্তত ১০ থেকে ১২ জন প্রবাসী কর্মী একথা জানান। এই বাড়িতে টাকা প্রদানের ফলে প্রবাসীদের চ;রম ভো;গান্তি পোহাতে হচ্ছে। আবার ধা;র করে কফিলদের টাকা দিতে হচ্ছে তাদের।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব সরকার গত জুলাইয়ে কর্মীদের জন্য ভিসা এবং ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছিল।
গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, ২৭ সেপ্টেম্বর থেকে অভিবাসীরা ঢাকায় সৌদি দূতাবাসে তাদের ভিসা নবায়ন করতে পারবেন এবং তাদের ইকামার মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে।






