342552

আজারবাইজানের সাথে যু’দ্ধ : এবার প্রকা’শ্যে আর্মেনিয়ার বিপক্ষে অবস্থান নিলো ইরান

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।

ইরানের দৈনিক কেইহান-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমরা যেমনিভাবে ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী তেমনি কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বি’রুদ্ধে আমাদের অবস্থান।’

আলী আকবর বেলায়েতি আরো বলেন, ‘ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। এটা জাতিসঙ্ঘ সনদের নীতিমালার অংশ। আমরা জাতিসঙ্ঘের সদস্য হিসেবে এই নীতি মেনে চলি। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আমাদের উত্তরের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে। তারা আজারবাইজানের দক্ষিণের অন্তত সাতটি শহর দখল করে রেখেছে। জাতিসঙ্ঘের এ সংক্রান্ত চারটি ইশতেহার রয়েছে। সব ইশতেহারেই বলা হয়েছে আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে এসব ইশতেহারে।’

বেলায়েতি বলেন, ইরানও চায় আজারবাইজানের ভূখণ্ড সেদেশকে ফিরিয়ে দেয়া হোক। এসব অঞ্চল দখল করে নেয়ায় আজারবাইজানের ১০ লাখের বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। দ্রুত এসব এলাকা ছেড়ে দিতে বলছি আমরা।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরো বলেন, আমরা মনে করি এই সমস্যার সামরিক সমাধান নেই। রাজনৈতিক পথে এগোতে হবে। কারণ সামরিক পন্থা কারো জন্যই কল্যাণকর নয়। যু’দ্ধের ফলে সবচেয়ে ক্ষ’তিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সম্প্রতি আবাসিক এলাকাতে বো’মা ফেলা হচ্ছে। এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না। চলমান যু’দ্ধ গোটা অঞ্চলের নি’রাপত্তার জন্যও ক্ষ’তিকর। তিনি যু’দ্ধ অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র : পার্সটুডে

ad

পাঠকের মতামত