342313

নোয়াখালীতে গৃহবধূকে নি’র্যা’তন করে ভিডিও: প্রধান আ’সামি বাদল গ্রে’ফতার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধ’র্ষ’ণচে’ষ্টা ও বি’ব’স্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘ’টনায় দা’য়ের করা মা’মলার প্রধান আ’সামি বাদলকে ঢাকা থেকে গ্রে’ফতার করেছে র‌্যাব। এ ছাড়া এ ঘ’টনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অ’স্ত্রস’হ নারায়ণগঞ্জ থেকে গ্রে’ফতার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রে’ফতার করা হয়। এ নিয়ে এ ঘ’টনায় চারজনকে গ্রে’ফতার করল আ’ইনশৃঙ্খ’লা বা’হিনী।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি সোমবার সকালে টেলিফোনে বলেন, বাদলকে রোববার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রে’ফতার করেছে র‌্যা’ব। আর দেলোয়ারকে নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে গ্রে’ফতার করেছে র‌্যা’ব-১১।

এর আগে এ ঘ’টনায় আরও দুজনকে গ্রে’ফতার করা হয়। তারা হলো- একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়াবাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আবদুর রহিম (২০) ও একই এলাকার মোহর আলী মুন্সিবাড়ির মৃত আবদুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)।

প্রসঙ্গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁ’ধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এর পর গৃহবধূকে ধ’র্ষ’ণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বা’ধা দিলে তারা বি’ব’স্ত্র করে বে’ধড়’ক মা’রধ’র করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘ’টনায় দেশব্যাপী তো’লপা’ড় সৃষ্টি হয়।

রোববার রাত ১টার দিকে ধ’র্ষ’ণচে’ষ্টার অ’ভিযোগে নি’র্যাতি’ত গৃহবধূ (৩৫) বাদী হয়ে মা’মলা করেন।

ad

পাঠকের মতামত