342323

চাকরির প্র’লো’ভনে দিনের পর দিন গৃহবধূকে ‘ধ’র্ষ’ণ, সেই প্রবাসী গ্রে’প্তার

সাভার প্রতিনিধিঃ সাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে ধ’র্ষ’ণের অ’ভিযোগে ইতালি ফেরত এক প্রবাসীকে গ্রে’প্তার করেছে পুলিশ। গ্রে’প্তার হওয়া প্রবাসীর নাম সাদিকুর রহমান সেলিম (৫০)। করোনাভাইরাস ম’হামা’রি শুরু হলে ইতালির ভেনিস থেকে দেশে ফিরে আ’টকা পড়েছিলেন তিনি।

আজ সোমবার দুপুরে আ’ত্মগোপনে থাকা ওই প্রবাসীকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে তাকে গ্রে’প্তার করে পুলিশ। এর আগে নারী ও শিশু নি’র্যাতন দ’মন আ’ইনে ভু’ক্তভো’গী ওই নারী সাভার মডেল থানায় মা’মলা দায়ের করেছেন।

ভু’ক্তভো’গী ওই নারী জানান, ধ’র্ষ’ণের ঘ’টনা ধা’মাচা’পা দিতে তাকে বিয়েরও প্রস্তাব দেন ওই প্রবাসী। সেটা না মানায় একপর্যায়ে তাকে ভ’য়-ভী’তি দেখিয়ে নানাভাবে নাজেহাল করেন তিনি। নিরুপায় হয়ে ভু’ক্তভো’গী নারী গতকাল রোববার রাতে ফোন করেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ। সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার তৎপর হয় থানা পুলিশ।

আ’সামির গ্রে’প্তার দা’বিতে আজ সোমবার সকাল থেকেই ওই প্রবাসীর বাসার সামনে অবস্থান নেন ভু’ক্তভো’গী নারী। এদিকে মা’মলার খবর পেয়ে আজ সোমবার সকাল থেকেই আ’ত্মগোপনে চলে যান ওই প্রবাসী। বিষয়টি নিয়ে তো’লপাড় সৃষ্টি হলে তৎপর হয় সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) নাজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই প্রবাসীর সাভার বাজার বাসস্ট্যান্ডের বাড্ডা মানিকগঞ্জ সমিতি রোডে তার বাসায় গিয়ে ত’ল্লাশি চালায়। তাকে না পেয়ে কৌশলের আশ্রয় নেয় পুলিশ। তার স্বজনদের দিয়ে ফোন করিয়ে আনা হয় বাসায়। পরে তাকে গ্রে’প্তার করা হয়।

এর আগে ভু’ক্তভো’গী ওই নারী জানিয়েছিলেন, তার স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রি। ফরিদপুরের মধুখালী থানায় একটি গ্রাম থেকে সাভারে আসার পরই করোনাভইরাসের প্রাদুর্ভাবে থমকে যায় তাদের জীবন। স্বামীর আয় না থাকায় নিজেই কাজের সন্ধানে বের হলে এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের ইতালি ফেরত প্রবাসী সেলিমের সঙ্গে। চাকরি দেওয়ার প্র’লোভন দেখিয়ে তিনি ওই নারীকে দিনের পর দিন তার বহুতল ভবনের সাত তলায় নিয়ে ধ’র্ষ’ণ করেন বলে অ’ভিযোগ এই নারীর।

ভু’ক্তভো’গী ওই নারী জানান, প্র’তিবাদ করার পর থেকে তিনি প্রভাবশালীদের ভ’য়-ভী’তি ও হু’মকির মুখে এলাকা ছেড়ে চলে যান আশুলিয়ায়। এর মধ্যে নানাভাবে ওই নারীকে উ’ত্ত্য’ক্ত এবং নাজেহাল করায় শেষমেষ তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর শ’রণাপন্ন হন।

গ্রে’প্তার হওয়ার আগে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রবাসী সাদিকুর রহমান সেলিম এ বিষয়ে কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বিষয়টি মী’মাংসার চেষ্টা করছি।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্প’র্শকাতর। আসা’মিকে আদালতে চালান করা হয়েছে।’

ad

পাঠকের মতামত