গৃহবধূকে বি’ব’স্ত্র করে নি’র্যা’তন : রি’মান্ডে রহিম-রহমত উল্লাহ
জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে বি’ব’স্ত্র করে নি’র্যা’তনের ঘ’টনায় গ্রে’ফতার মো. আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে রি’মা’ন্ড মঞ্জুর করেছেন আ’দালত।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রি’মান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আ’দালতের বি’চারক মাসফিকুল হক তিনদিন করে রি’মা’ন্ড মঞ্জুর করেন। মা’ম’লার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঢাকায় র্যাবের হাতে গ্রে’ফতার হয়েছেন মা’মলার প্রধান আ’সামি বাদল ও স’ন্দেহভা’জন দেলওয়ার। এ নিয়ে এ মা’মলায় নোয়াখালী ও ঢাকা থেকে মোট চারজনকে গ্রে’ফতার করা হয়েছে। এর আগে নি’র্যা’তনের শি’কার ওই গৃহবধূ বাদী হয়ে রোববার (৪ অক্টোবর) রাতে ৯ জনের বি’রুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মা’মলা করেন।
মা’মলার এ’জাহারে নি’র্যা’তনের শি’কার ওই গৃহবধূ উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পর বাবার বাড়িতে তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। রাত ৯টার দিকে শয়নকক্ষে স্বামী স্ত্রী একসঙ্গে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাসহ অ’জ্ঞাত আ’সামিরা দরজা ভে’ঙে ঘরে প্রবেশ করে।
এরপর তার স্বামীকে মা’রধর করে পাশের কক্ষে নিয়ে আ’টকে রাখে। একপর্যায়ে তারা ওই গৃহবধূকে ‘বি’ব’স্ত্র করে ধ’র্ষ’ণের চেষ্টা করে। এতে রাজি না হলে তারা তার ওপর নি’র্ম’ম নি’র্যা’তন চালায় এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আ’সা’মিরা কাউকে কিছু জানালে তাকে হ’ত্যা’র হু’মকি দেয়। আ’সামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নি’র্যা’তিত ওই গৃহবধূ জেলা শহর মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন।
সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে আ’সা’মিরা তাদের প্রস্তাবে রাজি না হলে ন’গ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হু’মকি দেয়। একপর্যায়ে রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।






