342369

ধ’র্ষ’ণ, নারী নি’র্যাতন রোধে পর্দা বাধ্যতামূলক করার দাবি বাবুনগরীর

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বি’ব’স্ত্র করে ব’র্বরো’চিত নি’র্যা’তন চালানোর ঘ’টনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। অ’ভিযু’ক্তদের গ্রে’ফতার করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শা’স্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর বারডেম জেনারেল হসপিটাল থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধ’র্ষ’ণের ঘ’টনা উ’দ্বেগজনক মাত্রায় বেড়েছে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নোয়াখালীর এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।

আল্লামা বাবুনগরী বলেন, এ ঘ’টনার বিবরণ শুনে আমার হৃদয়ে র’ক্তক্ষ’রণ হচ্ছে। মানুষ কীভাবে এতটা হিং’স্র হতে পারে! ব’র্বরো’চিত কায়দায় এভাবে কোনো মা-বোন নি’র্যা’তনের শি’কার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।

হেফাজত মহাসচিব আরও বলেন, এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বা’হিনী লম্পটদের বি’রু’দ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এটি বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না।

তিনি আরও বলেন, পর্দা নারীর মৌলিক অধিকার। পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ। নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি ও সমাজ, সংসার সবকিছুই নি’রাপদ। ধ’র্ষ’ণ, নারী নি’র্যা’তন এসব রোধে পর্দা বাধ্যতামূলক করার বিকল্প নেই।

হু’শি’য়ারি উচ্চারণ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীর ব’র্বরো’চিত এ ঘ’টনায় প্রকৃত দোষীদের গ্রে’ফতার করে স’র্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্রতিবাদে গোটা দেশ উত্তা’ল হয়ে উঠতে পারে।

ad

পাঠকের মতামত