ধ’র্ষ’ণের দায় এড়াতে পারে না সরকার: কাদের
ধ’র্ষ’ণের ঘ’টনায় সরকার দায় এড়াতে পারে না বলেই প্রতিটি ঘ’টনার বি’চার নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ধ’র্ষ’ণের এ ইস্যু নিয়ে রাজনীতি না করে সবাইকে নারীর প্রতি স’হিংসতা রুখতে সামাজিক প্র’তিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের।
ধ’র্ষ’ণের প্রতিটি ঘ”টনাতেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ধ’র্ষ’ণের ঘ’টনায় সরকার অ’পরা’ধী’দের শা’স্তি দিচ্ছে। তবে এ ধরনের অ’পরা’ধের বি’রুদ্ধে সামাজিক প্রতি’রোধ গড়তে হবে। এ ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্র’তিরোধ গড়ে তুলতে হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষ’মতায়, কি করে দায় এড়াবে? এসব ব্যাপারকে সরকার প্রশ্রয়ও দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। দলীয় পরিচয়ের কেউ থাকলেও তাকে আ’ইনের আওতায় আনতে হবে। এটা শুধু মুখে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে।
এদিকে ধ’র্ষ’কদের বি’চারের ইস্যু নিয়ে আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই দিনেই কি বি’চার হবে? এ সময় ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতের ঘ’টনার শা’স্তির কথা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সব অ’পরা’ধীরই শা’স্তি হবে।






