342210

রায়ের পর কাঁদলেন অমিত

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হ’ত্যা মা’মলায় দুই গৃহকর্মীর মৃ’ত্যুদণ্ডে’র রায়ে কেঁদেছেন মাহফুজা চৌধুরীর ভাগনে সানিয়াত ইসমত অমিত।

রায়ের প্রতিক্রিয়া অমিত বলেন, ন্যায়বি’চার পেয়েছি। সরকার, আইনব্যবস্থা, পুলিশ প্রসাশনের ওপর বিশ্বাস ছিল। আজকে রায়ের মধ্য দিয়ে সেটা আবার বহাল থাকল। আশা করছি, রায় দ্রুত কার্যকর হবে।

এদিকে মাহফুজা চৌধুরী হ’ত্যা মা’মলায় দুজনের মৃ’ত্যুদ’ণ্ড দিয়েছেন আ’দালত। মৃ’ত্যুদ’ণ্ডপ্রা’প্তরা হলেন মাহফুজা চৌধুরীর গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বি’চারক আবু জাফর মো. কামরুজ্জামানের আ’দালত দুপুর ১টায় এ রায় ঘো’ষণা করেন।

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খু’ন হন মাহফুজা চৌধুরী। এ ঘ’টনায় নি’হত অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মা’মলা করেন। গৃহকর্মী স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রে’প্তারের পর রি’মান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হ’ত্যার দায় স্বীকার করে জ’বানব’ন্দি দেন।

গত বছরের ২১ জুলাই মা’মলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অ’ভিযুক্ত করে আ’দালতে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বি’রু’দ্ধে অ’ভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আ’সামির বি’রুদ্ধে চার্জগঠন করেন আ’দালত। মাহফুজা চৌধুরী ২০০৯-২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

ad

পাঠকের মতামত