342240

এমসি কলেজে গ’ণধ’র্ষণ: তারেক ও মাসুমের স্বী’কারো’ক্তিমূলক জ’বানব’ন্দি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গ’ণধ’র্ষণ মা’মলার এজাহার নামীয় ২নং আ’সামি ও ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক ও ৬নং আ’সামি ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুম আ’দালতে স্বী’কারো’ক্তিমূলক জ’বানব’ন্দি দিয়েছে।

এর আগে পাঁচ দিনের রি’মান্ড শেষে রোববার বেলা আড়াইটায় তাদের পুলিশি পাহারায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আ’দালতে হাজির করা হয়। তারা ১৬৪ ধারায় জ’বানব’ন্দি দেয়ার ইচ্ছা প্রকাশ করে। পরে আ’দালত তাদের প্রত্যেককে রিফ্রেশমেন্টের জন্য সময় দেন।

আদালত সূত্র জানায়, তারেকুল ইসলাম তারেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আ’দালতে ও মাহফুজুর রহমান মাসুম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ সাইফুর রহমানের আ’দালতে স্বী’কারো’ক্তিমূলক জ’বানব’ন্দি দিয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, তারা প্রত্যেকেই ঘ’টনার সঙ্গে নিজেদের জ’ড়িত থাকার কথা স্বীকার করে আ’দালতে ১৬৪ ধারায় জ’বানব’ন্দি দিয়েছে।

এর আগে গত শুক্র ও শনিবার মা’মলার ওপর ছয় আ’সামির রি’মান্ড শেষে আ’দালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বী’কারো’ক্তিমূ’লক জ’বানব’ন্দি দিয়েছে। তারা হল- সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান রনি, মিছবাউর রহমান রাজন ও আইনুদ্দিন।

এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর রাতে গ’ণধ’র্ষ’ণের ঘ’টনা ঘটে। এ ঘ’টনায় জ’ড়িত ছাত্রলীগ নেতা সাইফুর, তারেক, অর্জুন, রবিউল, রনি ও মাসুমকে এজাহারভুক্ত আ’সামি করে মা’মলা হয়। মা’মলার এজাহারের বাইরে আরও দুই-তিনজনকে আ’সামি করা হয়। নগরীর বাইরে পলাতক থাকা অবস্থায় মোট আটজনকে গ্রে’ফতার করে জেলা পুলিশ ও র্যািব-৯।

মা’মলায় এজাহারভুক্ত ছয়জন আ’সামিসহ গ্রে’ফতার হওয়া মোট আটজনই আ’দালতে ১৬৪ ধারায় স্বী’কারো’ক্তিমূ’লক জ’বানব’ন্দি দিয়েছে। এর আগে চা’ঞ্চল্য’কর এ মা’মলায় গ্রে’ফতার ৮ আ’সামির প্রত্যেককে ধাপে ধাপে পাঁচ দিন করে রি’মান্ডে নেয় পুলিশ।

ad

পাঠকের মতামত