আবাসিক হোটেল থেকে বের করা হলো ৪ ‘কপোত-কপোতি’
দিনাজপুরের জাবেদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে চার যুবক-যুবতী, হোটেল ম্যানেজার ও হোটেল বয়সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ জাবেদ সুপার মার্কেটের ৩য় তলায় জাবেদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার যুবক (২৭), একই উপজেলার শিমুল ঝারী এলাকার তরুণী (২০), জেলার কাহারোল উপজেলার উচিতপুর এলাকার যুবক (২৮) একই উপজেলার তরুণী (১৮), হোটেল ম্যানেজার ও হোটেল বয়।
কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের বাহাদুর বাজার এলাকার জাবেদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এ সময় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ জোড়া কোপত কোপতি, হোটেল ম্যানেজার ও বয়সহ ৬ জনকে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করা হয়।
এ বিষয়ে জাবেদ হোটেল মালিক মোজাফফর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন, আটকের সংবাদ নিশ্চিত করে বলেন বাবা-মায়ের অসচেতনতার কারণে ও সন্তানদের ঠিকমতো খোঁজ-খবর না নেয়ায় এ রকম ঘটনা অহরহ ঘটছে। অসামাজিক কার্যকলাপের অভিযাগে ২ জোড়া ছেলে মেয়ে ও জাবেদ হোটেলের ম্যানাজার ও হোটেলবয়কে আটক করা হয়েছে। মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।
-বাংলাদেশ জার্নাল।






