342170

ইডেনের অধ্যক্ষ হ’ত্যা : ২ গৃহপরিচারিকার মৃ’ত্যুদ’ণ্ড

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বা’সরো’ধ করে হ’ত্যা’র অ’ভিযোগে করা মা’মলায় দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নার মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুতবি’চার ট্রাইব্যুনাল-১-এর বিচা’রক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘো’ষণা করেন। রায় ঘো’ষণার আগে দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাকে কা’রাগার থেকে আ’দালতে হাজির করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আ’সামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘো’ষণার এ দিন ধার্য করেন আ’দালত। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের ম’রদে’হ উ’দ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে হ’ত্যা করা হয়েছিল। পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আ’সামি করে নিউমার্কেট থানায় মা’মলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।

মা’মলা সূত্রে জানা যায়, আ’সামিরা ২০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা লু’ট করে নিয়ে যান।

মা’মলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রে’ফতার করে রি’মান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হ’ত্যার দায় স্বীকার করে জ’বানবন্দি দেন।

২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপনার বি’রুদ্ধে চা’র্জশিট দাখিল করেন। রুনু বেগমের বি’রুদ্ধে অ’ভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গত ৯ ফেব্রুয়ারি দুই আ’সামির বি’রুদ্ধে চার্জগঠন করেন আ’দালত। মা’মলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ২৭ জন সাক্ষ্য দেন।

ad

পাঠকের মতামত