342062

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃ’ত কমেছে

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩২৫ জনে। নতুন করে ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন, নতুন ১ হাজার ৪৪২ জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।

২৪ ঘণ্টায় মৃ’ত ২০ জনের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বা‌ড়ি‌তে তিনজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট মৃ’তের মধ্যে পুরুষ চার হাজার ১২১ (৭৭ দশমিক ৩৯ শতাংশ) ও নারী এক হাজার ২০৪ জন (২২ দশমিক ৬১ শতাংশ)। গতকাল শুক্রবার ৩৩ জনের মৃত্যুর খবর জানা যায়, এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৯৬ জন।

ad

পাঠকের মতামত