সৌদি আরবে আবাসন খাতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হলো
উপসাগরীয় দেশ সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের ব্যাপারে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ একটি নতুন নির্দেশনা জা;রি করেছেন। গত ২ অক্টোবর শুক্রবার জা;রি করা ঐ নির্দেশনায় বলা হয় রিয়েল এস্টেট খাতে যেকোন কেনাবেচায় ১৫ শতাংশ ভ্যাট এর বদলে এখন থেকে ৫ শতাংশ ভ্যাট নেয়া হবে।
এদিকে বাদশাহ সালমান এর দেওয়া এই নির্দেশনা নিয়ে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদান এক টুইটে বার্তায় জানিয়েছেন, “আমাদের রাষ্ট্রপ্রধান সকল নাগরিক এর ব্যাপারে চিন্তা করেন, এবং সকলের উপরে আসা বোঝা লা;ঘব করার চেষ্টা করেন।
এই নির্দেশনা সকলকে নিজেদের বাড়ি কেনার ব্যাপারে সাহায্য করবে, এবং রেসিডেনশিয়াল এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট বেচাকেনার ফলে রাষ্ট্রের অর্থনীতি লাভবান হবে।
মোহাম্মাদ আল-জাদান আরও বলেন, যেসকল সৌদি নাগরিক নিজের বাড়ি কিনতে চান, তাদেরকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঐ নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসকল নাগরিক নিজেদের ১ম বাড়ি কিনবেন, তাদের রিয়েল এস্টেট এর কেনার সময় ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত ট্রানজেকশন ট্যাক্স সৌদি সরকার বহন করবে।
উপসাগরীয় এই দেশটির হাউজিং মিনিস্টার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে সৌদি নাগরিকদের মধ্যে ৭০ শতাংশই নিজেদের বাড়ির মালিক হবেন।




