342056

ট্রাম্পের করোনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সন্দেহ জেগেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এমন খবরই প্রকাশ করেছে।

ট্রাম্পের করোনা নিয়ে মিথ্যার কোনো সুযোগ না থাকলেও নেটিজেনরা রীতিমতো এ নিয়ে বেশ সরগরম হয়ে ওঠেছেন। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে কয়েক দফা ট্রাম্পের শারীরিক অবস্থা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। যদিও আগে বিভিন্ন স্থানে ৩৪টি অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, করোনা এমনি এমনি বিদায় হয়ে যাবে।

মার্কিন সামজিক মাধ্যম নিয়ে কাজ করা ডাটামিনারের তথ্যমতে শুক্রবার প্রতি মিনিটে পাঁচজন টুইটার ব্যবহারকারী ট্রাম্পের করোনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন, নির্বাচন পিছিয়ে দিতে ট্রাম্প এ নাটক করেছেন। অনেকে বলছেন, প্রেসিডেন্সিয়াল বিতর্ক থেকে দূরে থাকতে ট্রাম্প করোনার উছিলা দিচ্ছেন।

উল্লেখ্য, করোনা নিয়ে ট্রাম্পের অবস্থান ও বিভিন্ন ইস্যুতে একেক সময় একেক মন্তব্য করায় অনেকে ট্রাম্পকে বিশ্বাস করতে পারছেন না।

এদিকে করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ট্রাম্পকে মেরিল্যান্ডের ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে রেমডিসিভির থেরাপি দিতে শুরু করেছেন।

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি এক লিখিত বিবৃতিতে জানান, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রেসিডেন্ট ভালো আছেন। তাকে অক্সিজেন দিতে হচ্ছে না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আমরা রেমডিসিভির থেরাপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে প্রেসিডেন্টকে ওষুধের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি খুব শান্তভাবে বিশ্রাম নিচ্ছেন।

ad

পাঠকের মতামত