কক্সবাজারে নতুন এসপি করোনা আক্রান্ত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ শাহজাহান নাজির জানান, এর আগের দিন করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দেন পুলিশ সুপার। পুলিশ সুপার বর্তমানে হোম আইসোলেশনে আছেন। শা’রীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গেল ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।






