বাংলাদেশের বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকার বিশেষ বার্তা নিয়ে আগামী রবিবার সকালে উপসাগরীয় দেশ কুয়েতে যাচ্ছেন বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ’র সাথে সাক্ষাতের কথা রয়েছে।
নতুন শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ’র দায়িত্ব গ্রহণে তাকে অভিবাদন এবং সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বার্তা পৌঁছে দেয়ার কথা রয়েছে বলে এক কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে।
মধ্যপ্রচ্যের আরব রাষ্ট্রের সমৃদ্ধি এবং স্থি;তিশীলতার জন্য কাজ করার প্র;তিশ্রুতি দিয়ে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ মা;রা যাওয়ার একদিন পরেই কুয়েতের নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেন শেখ নওয়াফ।
৯১ বছর বয়সে মারা যাওয়া কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ১৪ বছর ধরে দেশটি শা;সন করেছিলেন। বি;ভেদপূর্ণ ল;;ড়াইয়ের জন্য পরিচিত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শা;ন্তিপূর্ণ সং;লাপ ও ঐ;ক্য প্রতিষ্ঠায় প্র;তিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
শান্ত-আচরণ ও অন্যের সাথে সম্পর্ক স্থাপনে নিজের ব্যক্তিত্বের কারণে সাবাহ ‘আরব কূ;টনীতির ডি;ন’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃ;;ত্যুতে গ;ভীর শো;ক ও দুঃ;খ প্রকাশ করেন। শেখ হাসিনা মরহুমের আ;ত্মার মাগফিরাত কামনা করেন এবং কুয়েতের শো;কসন্তপ্ত রা;জকীয় পরিবার ও সেদেশের ভা;তৃপ্রতীম জনগণের প্রতি গ;ভীর সম;বেদনা জ্ঞা;পন করেন। – ইউএনবি






