যোগী-পুলিশের ধা’ক্কা, রাজপথে নামছেন মমতা ব্যানার্জি
উত্তরপ্রদেশের হাথরাসকাণ্ড নিয়ে সুর আরও চড়ানোর পথে তৃণমূল। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার আট’কে দিয়েছিল তৃণমূল সাংসদদের। পুলিশের ধা’ক্কায় ধরাশায়ী হয়েছেন রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এদিকে শনিবার বিকেলে কলকাতার রাজপথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে গ’ণধ’র্ষণ করে খু’ন এবং তারপর সেখানকার পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা আগেই নিন্দায় সরব হয়েছিলেন। শনিবার সেই ইস্যুতেই মি’ছিল করতে চলেছেন তিনি।
আজ আবারও হাথরাসে ধ’র্ষ’ণে নি’হত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার নি’র্যাতি’তার বাড়িতে যাওয়ারচেষ্টাকালে যোগী পুলিশের ধা’ক্কা-বাককিতণ্ডার এক পর্যায়ে আ’টক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাসে সং’ঘব’দ্ধ ধ’র্ষ’ণের শি’কার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর ম’রদে’হ পু’ড়িয়ে দেয়। এ ঘ’টনায় দেশজুড়ে ব্যাপক ক্ষো’ভ তৈরি হয়।






