এমসি কলেজে ধ’র্ষ’ণ: আরও দুই ছাত্রলীগ কর্মীর ডিএনএ সংগ্রহ
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধ’র্ষ’ণের ঘ’টনায় এজাহারনামীয় দুই আ’সামি ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশি পাহারায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা দু’জন পুলিশের কাছে ৫ দিনের রি’মান্ডে রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার ধ’র্ষ’ণ মা’মলায় প্রধান আ’সামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া এবং আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। আ’সামিদের ডিএনএ নমুনার সঙ্গে ধ’র্ষ’ণের শিকার ওই গৃহবধূর ডিএনএ মিলিয়ে দেখা হবে। এ বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। তিনি বলেন, ধ’র্ষ’ণের ঘট’নায় পুলিশ দুই জনকে ওসমানী মেডিকেলে নিয়েছে।






