341985

কারাবাখ দখলমুক্ত না হওয়া পর্যন্ত সং’গ্রাম চলবে: এরদোয়ান

আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড আপার কারাবাখ দলমুক্ত না হওয়া পর্যন্ত সং’গ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাকু এবং ইয়েরভানের মধ্যে চলমান সং’ঘাতের মধ্যেই শুক্রবার (০২ অক্টোবর) পুনরায় তিনি আজারবাইজানকে সবধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, সিরিয়া থেকে ভূমধ্যসাগর এবং ককেশাস অঞ্চলের সংকট সবগুলোই তুরস্ককে অব’রুদ্ধ করে রাখার চক্রান্ত। রোববার আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের সাধারণ মানুষের বসতি এবং সামরিক অবস্থান লক্ষ্য করে হাম’লা চালায়। এতে বেশ হতাহত ও ক্ষয়ক্ষতি হয়। এরপরই দু’পেক্ষর মধ্যে সীমান্ত সং’ঘাত বাধে।

যু’দ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার চা’লানো হা’মলার জেরে আজারবাইজানের পার্লামেন্ট তাদের কয়েক এলাকাকে যু’দ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করে। সোমবার আর্জারবাইজান সং’ঘাতের জে’রে আংশিক সামরিকীকরণ ঘোষণা করে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইনারে ভূখণ্ড আপার কারাবাখ ১৯৯১ সালে দখল করে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। এরপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দু’জাতির মধ্যে উ’ত্তেজনা শুরু হয়।

নিরাপত্তা পরিষদের ৪টি এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনের ২টি প্রস্তাবনাসহ আন্তর্জাতিক অনেক সংস্থা দখলকৃত ভূমি থেকে আর্মেনিয়ার প্রত্যাবর্তন দাবি করলেও তা আমলে নেয়নি আর্মেনিয় সরকার।

১৯৯২ সালে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সংকট সমাধানের উপায় খুঁজার জন্য মিনস্ক গ্রুপ তৈরি হয়। ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তিও সই হয়। কিন্তু সংকট নিরসনে তা ভূমিকা রাখতে পারেনি। দখলকৃত এলাকায় দ্রুত সং’ঘাত বন্ধে ফ্রান্স, রাশিয়া এবং ন্যাটোসহ অনেকে আহ্বান জানিয়েছে।

ad

পাঠকের মতামত