লাইভের সময়ই টিকটক তারকাকে পু’ড়ি’য়ে মা’রলেন প্রাক্তন স্বামী
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জনপ্রিয় একজন তারকাকে আ’গু’নে পু’ড়ি’য়ে হ’ত্যা’র অ’ভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বি’রু’দ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলে লামু নামের ওই তরুণী।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর এ ঘ’টনা ঘটে। লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভে’ঙে তার ঘরে ঢুকে পড়ে সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছু’রি ও পে’ট্রোল।
চীনের সিনচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হা’মলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শ’রী’রের ৯০ শতাংশ পু’ড়ে গিয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর মা’রা যান তিনি।
বিবিসি জানায়, ৩০ বছর বয়সী লামু চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা ছিলেন। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। লামুর মৃ’ত্যুর ঘ’টনায় চীনে নারীর ওপর স’হিংস’তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষো’ভ প্রকাশ হয়েছে।






