বিয়ের আসরে কনে অ’প’হরণ করতে গিয়ে গ’ণধো’লাই খেলেন প্রেমিক
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের আসর থেকে কনে অ’পহ’রণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার মামাতো ভাই মেহেদী হাসান সবুজকে (২৯) ছু’রিকা’ঘা’তে আ’হত করেছে অ’পহ’রণকা’রীরা। এ সময় বিয়ে বাড়ির লোকজন ধা’ওয়া করে দুই অ’পহর’ণকারী’কে আ’টকের পর গ’ণধো’লাই দিয়ে থানায় সোর্পদ করেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
আ’টককৃ’তরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার ইমদাদুল হকের ছেলে ইমরান হোসেন তালুকদার (৩২) ও একই গ্রামের আব্দুল সেখরের ছেলে সাদমান আলীম (২৫)।
জানা গেছে, আজ দুপুর ২টার দিকে উপজেলার জোড়শিমুল গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুমিতা খাতুনের (১৮) সঙ্গে শাহজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার আবদুল আছেরের ছেলে সামিউল মান্নানের (২৫) বিয়ে হয়। বিয়ে বাড়িতে ধুমধাম চলছিল। এ সময় ইমরান ও সাদমান বিয়ে বাড়িতে পৌছে নববধূকে অ’পহ’র’ণের চেষ্টা করে। তখন নববধূর মামাতো ভাই মেহেদী হাসান সবুজ বাধা দিলে অ’পহ’রণকা’রীরা তাকে ছু’রিকা’ঘা’তে আ’হত করে পালানোর চেষ্টা করেন।
এ সময় বিয়ে বাড়ির লোকজন ধাওয়া করে অ’পহর’ণকা’রী ইমরান ও সাদমান আলীকে আ’টকের পর গ’ণধো’লাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। আ’হত মেহেদী হাসানকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় আ’টক ইমরান হোসেন তালুকদার বলেন, ‘নববধূর সঙ্গে প্রায় এক বছর ধরে আমার প্রেমের সম্পর্ক ছিল। তার বিয়ের খবর পেয়ে তাকে দেখার উদ্দেশে বিয়ে বাড়িতে গিয়েছিলাম। কিন্ত বিয়ে বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে আমাদের মা’রপি’ট করতে থাকে। তাদের হাত থেকে পালানোর সময় ‘ধ্ব’স্তা’ধ্বস্তি’র এক পর্যায়ে নিজেদের ছু’রির আ’ঘাতে মেয়ের ভাই আ’হত হয়েছেন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আ’টক করা হয়েছে। আ’হত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। বিয়ের পর নববধূ স্বামীর বাড়িতে চলে গেছেন। এ ঘট’নায় থানায় মা’মলার প্রস্তুতি চলছে।’






