342003

পোস্টারে দেখা দিলেন আইনজীবী শাকিব

বিনোদন প্রতিবেদকঃ দীর্ঘ সাত বছর পর নায়িকা মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন নায়ক শাকিব খান। এ ছবির নাম ‘নবাব এলএলবি’। এ সিনেমায় শাকিবকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির প্রায় সব দৃশ্যধারণ। বাকি আছে কেবল গানের শুটিং। যা বিদেশের লোকেশনে হবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
এ ছবি দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে দেখা দেবেন শাকিব খান। চলছে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারণা। যার অংশ হিসেবে প্রকাশ হয়েছে ‘নবাব এলএলবি’র পোস্টার।

শুক্রবার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শাকিব খান এই সিনেমার পোস্টার প্রকাশ করেন। সেটি বেশ সাড়া ফেলেছে এ নায়কের ভক্তদের মধ্যে।

শাকিব খানের সঙ্গে এ ছবিতে মাহি ছাড়াও অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘নবাব এলএলবি’র পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করছেন অনন্য মামুন।

তিনি জানান, আসছে ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। পোস্টারে প্ল্যাটফর্মটির নামও জানানো হয়েছে ‘আই থিয়েটার অরিজিনাল’।

ad

পাঠকের মতামত