341949

কা’রাগারে সাদা রঙের নীল স্ট্রা’ইপের দুটি শাড়িই পরতে হচ্ছে মিন্নিকে

বরগুনা থেকে : বরগুনার চা’ঞ্চল্যকর রিফাত হ’ত্যা মামলায় নি’হ’তের স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনকে মৃ’ত্যুদ’ণ্ড দিয়েছেন আ’দালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) রা’য়ের পর মিন্নিসহ ছয় আ’সামিকে বরগুনা জেলা কা’রাগা’রের ক’নডে’ম সে’লে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরগুনা কারাগার থেকে মিন্নি তার বাবার সঙ্গে কথা বলে কা’ন্নাকা’টি করেছে বলে জানা গেছে। মিন্নিকে কা’রাগা’রের একটি নি’র্জ’ন কক্ষে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা। সেই কক্ষ থেকেই ফোন করেছেন মিন্নি। জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কা’রাবিধি অনুযায়ী মিন্নি ছাড়া অন্য পাঁচ ব’ন্দিকেই ক’নডে’ম সে’লে থালা, বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি আ’সা’মিকে কা’রাগা’রের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে।

কা’রাগা’রের এক কর্মকর্তা জানান, ক’নডে’ম সে’লে মিন্নি একা। ওই সে’লের পাহারায় রয়েছেন একজন নারী কা’রার’ক্ষী। কা’রাবি’ধি অনুযায়ী ফাঁ’সির আ’সামি হিসেবে মিন্নিকে ক’য়ে’দির পোশাক দেওয়া হয়েছে। সাদা রঙের শাড়ির ওপর নীল স্ট্রা’ইপ রয়েছে। এটা সব নারী ফাঁ’সির আ’সা’মিদের দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দুটি শাড়ি তাকে সরবরাহ করা হয়। এ ছাড়া তাকে দেওয়া হয়েছে একটি বালিশ ও কম্বল। আগে ফাঁ’সির দ’ণ্ডাদেশপ্রা’প্ত আ’সামিদের বালিশ দেওয়া হতো না। কা’রাবিধি অনুযায়ী তিনটি কম্বল দেওয়া হতো। তার মধ্যে একটি কম্বলকে বালিশ হিসেবে ব্যবহার করতেন আ’সা’মিরা।

তিনি বলেন, এখন একটি কম্বল কমিয়ে একটি বালিশ সরবরাহ করা হচ্ছে। মিন্নি ছাড়া বরগুনার কা’রাগা’রের ক’নডে’ম সে’লে এখন অন্য কোনো নারীব’ন্দি নেই। এ ছাড়া রিফাত হ’ত্যা মা’মলার অপর পাঁচজন দ’ণ্ডপ্রা’প্ত পুরুষ আ’সামি’কেও ক’নডে’ম সে’লে রাখা হয়েছে। এই পাঁচজন ছাড়া বরগুনার কা’রাগা’রের কনডেম সেলে অন্য কোনো ব’ন্দিও নেই।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, বুধবার মিন্নিসহ ছয়জনের মৃ’ত্যুদ’ণ্ডের রায়ের পর তাদের বরগুনা কা’রাগারে নেয়া হয়েছে। সেখানে তাদের ক’নডে’ম সেলে রাখা হয়। সকাল ১০টার দিকে কা’রাগা’র থেকে মিন্নি আমার ও আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। সে খুব কা’ন্নাকা’টি করেছে। কা’রাগা’রে মিন্নি ভালো নেই। তাকে একা একটি নি’র্জ’ন কক্ষে রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত