কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নি’হত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) ঢাকার মিরপুর-১২, ব্লক- সি বাসুপাড়া, ৩য় কলোনীতে থাকেন। তার বাবার নাম মাহমুদুল হোসাইন। কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বেলা পৌনে ৪টার ফাতীন ৫ বন্ধুসহ সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ভাটার টানে তিনি পানিতে তলিয়ে যান।
পরে টুরিস্ট পুলিশ তাকে উ’দ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লা’শ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ম’র্গে রয়েছে। এর আগে ৫ জন বন্ধুসহ আজ ঢাকা হতে মোটর সাইকেলে করে তারা কক্সবাজারে আসেন। ১২ ঘণ্টা আগে ফাতীন ইতমাম মাহমুদ ফেসবুকে পোস্ট করেছিলেন। মোটর বাইক ও আকাশের চাঁদ মুঠোফোনে ব’ন্দী করে লিখেছিলেন, চন্দ্রাহত, কয়েক ঘণ্টার মধ্যে সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হলো তার।






