341991

ওমানে দীর্ঘ সাত মাস পর আবারও খুলে গেল বিমানবন্দর

করোনা ম’হামারী পরবর্তী সময় সকলের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব স্থগিত হয়ে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে সবাইকেই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের। তবে এর মাঝেও কিছু কিছু সুখবর মিলছে।

ওমানে করোনাভাইরাস পরিস্থিতিতে ৭ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ অক্টােবর) নিয়মিত ফ্লাইটের জন্য বিমানবন্দরগুলি আবার চালু হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ফ্লাইট চলাচল এবং যাত্রী আগমন।

বিমানবন্দর চালু হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ওমান থেকে সালামএয়ার ঢাকা ও চট্টগ্রাম রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

যাত্রীদের প্রবেশ নিরাপদ ও নির্বিঘ্ন করতে করোনাভাইরাস পরীক্ষার বিশেষ ব্যবস্থাসহ নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ওমান বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে,

“আমাদের বিমানবন্দরগুলির মধ্য দিয়ে ভ্রমণকারী সকল যাত্রীদের আমরা স্বাগত জানাই এবং নির্দেশিকাগুলি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছি।”

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয়তা অনুসারে, ওমানে প্রবেশের সময় ভ্রমণকারীদের নিজ খরচে একটি বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করতে হবে।

সেই প্রেক্ষিতে বিমানবন্দরে নাগরিক এবং প্রবাসীদেরদের ‘ড্রাইভ-থ্রু’ বা তড়িৎ পদ্ধতিতে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, “চীনা কোম্পানি বিজিআই-এর সহযোগিতায় সাপ্লাই ইন্টারন্যাশনালের সাথে যৌথ উদ্যোগে ওমানের মাসকাট, সালালাহসহ ওমানের বিমানবন্দরগুলোতে,

কোভিড-১৯ পরীক্ষার সুবিধা স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী পিসিআর পরীক্ষার মাধ্যমে দ্রুত করোনা সনাক্তকরণ করে আমাদের বিমানবন্দরগুলো যাত্রী, কেবিন ক্রু, কর্মচারী এবং বিমানবন্দর ব্যবহার করা সকল ব্যক্তিদের ঝুঁকি দূর করতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি।

পিসিআর পরীক্ষার জন্য তারাসুদ+ মোবাইল অ্যাপ্লিকেশনটি আগে থেকে মোবাইলে ডাউনলোড করে নিতে হবে যাত্রীদের। এটি ব্যবহার করে তারা তাদের পিসিআর পরীক্ষাটি প্রি-বুক করে নিবেন। অ্যাপ্লিকেশনটি যাত্রীদের প্রাসঙ্গিক সব বিবরণ

সংগ্রহ করে নিবে। এর মাধ্যমে অনলাইনে তারা সহজেই পিসিআর পরীক্ষার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে তাদের ২৫ ওএমআর পরিশোধ করতে হবে।

অ্যাপটি ডাউনলোড করে অনলাইনে তাদের পরীক্ষার নিবন্ধন করলে যাত্রীরা বিমানবন্দরের পরীক্ষা কেন্দ্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করার দূর্ভোগ পোহানোর ঝামেলা থেকে মুক্ত হবেন।

ad

পাঠকের মতামত