ভারতে উৎপাদিত গো’লাবা’রুদে গচ্ছা ৯৬০ কোটি রুপি
গত পাঁচ থেকে ছয় বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি) মানহীন গো’লাবা’রুদ ও মাইন সরবরাহ করার কারণে ভারতয়ি কোষাগার ৯৬০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে। সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ নিরীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, ওএফবির তৈরী সরঞ্জামের কারণে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার শতাধিক দু’র্ঘটনা ঘটেছে, ২৭ জনের মৃ’ত্যু হয়েছে।
ওই নিরীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তারা ৬৫৮.৫৮ কোটি রুপির গো’লাবা’রুদ তুলে রেখেছে। ৩০৩.২৩ কোটি রুপির মূল্যমানের মাইনও তুলে রাখা হয়েছে। ২০১৬ সালে মহারাষ্ট্রের পুলগাঁওয়ে একটি ডিপোতে বি’স্ফো’রণ ঘ’ টার পর মাইনগুলো আর ব্যবহার করা হয়নি। ভারতীয় সেনাবাহিনী জানায়, এসব সরঞ্জাম কেনায় যে অর্থের অ’পচয় হয়েছে, তা দিয়ে ১০০টি ১৫৫ এমএম মিডিয়াম আর্টিলাটি গান কেনা যেত।
প্রতিরক্ষা উৎপাদনের প্রতিরক্ষা বিভাগ মন্ত্রণালয়ের আওতায় কাজ করে ওএফবি। তারা প্রতিরক্ষা উৎপাদনের অন্যতম প্রাচীন রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান। ওবিএফের কা’রখানা রয়েছে ৪১টি। তাদের কার্যক্রম ৫টি ভাগে বিভক্ত : অ্যামুনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস ফ্যাক্টরিজ, ভেহেক্যাল অ্যান্ড উইপন্স, ম্যাটারিয়াল অ্যান্ড কম্পোন্যান্টস, আর্মার্ড ভেহিক্যালস, ইকুইপমেন্ট ফ্যাক্টরিজ। সেনাবাহিনী তার মূল্যায়ন প্রতিবেদনে জানায়, তারা ওএফবিকে আরো কার্যকর করার সরকারি উদ্যোগকে স্বাগত জানায়।
সেনাবাহিনী আরো জানায়, ভারতীয় অ’স্ত্র কারখানার গো’লাবা’রুদ ও অন্যান্য সরঞ্জাম বাকিতে বিক্রি করতে চাইলেও অনেক দেশ তা গ্রহণ করতে অস্বীকার করেছে। তারা জানায়, মান, কারখানার কার্যপ্রণালী ও বিক্রয়-পরবর্তী পরিষেবায় অকার্যকারিতার কারণেই এসব দেশ ভারতীয় পণ্য ক্রয় করতে চায় না।
ভারতীয় সেনাবাহিনী জানায়, ওএফবি স্থাপনাগুলোতে জবাবদিহিতার অভাব, উৎপাদনের মান না থাকায় ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ৪০৩টি দু’র্ঘটনা ঘটে। এতে বিমান প্রতিরক্ষা, সা’জোয়াঁ বাহিনী, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী ক্ষ’তিগ্র’স্ত হয়। এসব দু’র্ঘটনায় ২৭ জন প্রা’ণ হারায় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
মূল্যায়ন প্রতিবেদনে ওএফবির উৎপাদিত পণ্যের অত্যাধিক দামের কথাও বলা হয়।
সূত্র : দি প্রিন্ট






