অ’শ্লীল কথা বলায় কোয়ারেন্টাইনে ৫ টিয়া পাখি
অ’শ্লীল ও নোং’রা কথা বলায় চিড়িয়াখানার ৫ টিয়াকে সরিয়ে নেয়া হয়েছে। ঘ’টনা ঘ’টেছে ইংল্যান্ডের এক চিড়িয়াখানায়। ভাষা শিক্ষার জন্য সেই ৫ টিয়াকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেইসাথে পাঁচ টিয়াকে আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য হতে হবে।
লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না।
জানা গেছে, পাঁচটি টিয়া পাখিকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।’
এই পাঁচ টিয়া পাখির নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল, এরা একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলে। তবে ঠিক কী ধরনের ‘নোং’রা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরে ফেরা হবে চিড়িয়াখানায়।






