পাকিস্তানের হা’মলায় ৩ সেনা নি’হতের পর ভারতের পাল্টা হুম’কি
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি বাহিনীর হা’মলায় তিনজন ভারতীয় সেনা নি’হত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে এ খবর জানানো হয়েছে। পাকিস্তান সেনার কোনও ক্ষ’য়ক্ষ’তি হয়েছে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান কিছু জানায়নি। ভারত বলেছে, এর উপযুক্ত জ’বাব পাবে পাকিস্তান।
দুইটি পৃথক সং’ঘর্ষে ওই তিন ভারতীয় সেনা নি’হত হয়েছে। আ’হত হয়েছে আরও পাঁচজন। তাদের গু’রুতর আ’হত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনা সূত্র বলছে, গত কয়েক দিন ধরেই সীমান্তে গো’লা ছু’ড়ছে পাকিস্তান। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অ’ভিযোগ। তারই আ’ঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুইজন ভারতীয় সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ ঘ’টনা ঘটে।
একই দিন এ ধরনের আরেক ঘ’টনায় কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এক ভারতীয় সেনা নি’হত হয়। সেখানে একজন আ’হতও হয়েছে। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার পরে ভারতও পাকিস্তানকে যোগ্য জ’বাব দিয়েছে। তবে ভারতের হা’মলায় পাকিস্তানের কোনও সেনার নি’হত বা আ’হত হওয়ার খবর পাওয়া যায়নি। ভারতের অ’ভিযোগ, গত এক বছরে তিন হাজার বার পাকিস্তান সেনা সীমান্তে যু’দ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। কিছু দিন আগেও পুঞ্চ সেক্টরে দুই দেশের সেনার সং’ঘাত হয়েছিল। দুই পক্ষই সীমান্তের অন্যপ্রান্তে বিপুল পরিমাণ গো’লাগু’লি চালিয়েছিল। তবে সেই ঘ’টনায় কারও মৃত্যু হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবারের ঘটনা বড় হয়ে গেল। তিনজন ভারতীয় সেনা নি’হত হওয়ায় ভারত পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। সেনা সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানকে এর উত্তর দেবে ভারতীয় সেনা।
একদিকে লাদাখে চীনের সঙ্গে ভারতীয় সেনার সং’ঘাত চলছে। গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। এবার পাকিস্তান সীমান্তে ফের সেনা সদস্য নি’হত হলো।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনীর মনোবল খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাহিনীর কেউ নিহত হলে তার উপযুক্ত জবাব দিতে না পারলে বাহিনীর মনোবল ভেঙে যায়। গালওয়ানের পর ভারতীয় সেনা চীনকে সেভাবে জ’বাব দিতে পারেনি। এবার পাকিস্তান সীমান্তে ক্ষ’য়’ক্ষতির পরে ভারতীয় সেনা আরও বেশি করে জ’বাব দিতে চাইবে। ফলে সীমান্তে আপাতত উ’ত্তে’জনা প্রশমনের কোনও সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না।






