341704

ওমানে ৩ দিনের রাষ্ট্রীয় শো’ক ও সরকারি ছুটি ঘােষণা

উপসাগরীয় দেশ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ এর ই;ন্তেকালে উপসাগরীয় আরেক দেশ ওমানে তিন দিনের রাষ্ট্রীয় শো;ক এবং সরকারি ছুটি ঘােষণা করা হয়েছে।

দেশটির রয়্যাল কো;;র্টের দিওয়ানের জা;রি করা বিবৃতিত বলা হয়, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহের ই;ন্তেকালে ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক আগামীকাল বুধবার থেকে তিন দিনের শো;ক এবং পতাকা অর্ধনর্মিত এবং সরকারী ও বেসরকারি খাতে কাজকর্ম স্থ;গিত করেছেন।

আগামী বুধবার (৪ অক্টোবর) থেকে সরকারী এবং বেসরকারি খাতের কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহর ই;ন্তেকালের পর কুয়েতের যুবরাজ শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন।

আজ ৩০ সেপ্টেম্বর বুধবার তিনি কুয়েতের পার্লামেন্টে নতুন আমির শপথগ্রহণ করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার কুয়েতের শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মা;রা যান। মৃ;ত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।মধ্যপ্রাচ্যের দেশগুলোর টা;নাপড়েন ও সং;ঘাতে মধ্যস্থতায় প্রায়ই এগিয়ে আসতেন তিনি।

ad

পাঠকের মতামত