সৌদি অভি’যোগ পুরোপুরি মিথ্যা : ইরান
সৌদি আরব ইরানের সাথে সংশ্লিষ্ট একটি স’ন্ত্রাসী গো’ষ্ঠীর সন্ধান পাওয়ার যে দাবি করেছে তাকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেছে তেহরান। সেইসাথে মূল্যহীন ও অন্য দেশের চা’পিয়ে দেয়া চিত্রনাট্যে নাটক তৈরি না করে সততা ও প্রজ্ঞার পথ অনুসরণ করতে সৌদি শা’সকদের পরামর্শ দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে বলেন, তার দেশের বি’রুদ্ধে সৌদি কর্তৃপক্ষ সোমবার যে অ’ভিযোগ করেছে তা বিগত বছরগুলোতে রিয়াদের ইরানবিরোধী পুরনো অ’ভিযোগগুলোর পুনরাবৃত্তি মাত্র।
সৌদি সরকারের নিরা’পত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর দেয়, সেদেশে ১০ সদস্যের একটি সন্ত্রা’সী গো’ষ্ঠীর সন্ধান পাওয়া গেছে যাদের মধ্যে তিনজন ইরানে সামরিক প্রশিক্ষণ নিয়েছে।
রিয়াদের ওই ভিত্তিহীন অ’ভিযোগের জবা’বে খাতিবজাদে আরো বলেন, সৌদি শা’সকরা বিশ্বজনমতকে ধোঁ’কা দেয়ার জন্য রাজনৈতিক বিচারশক্তিকে পাশ কা’টিয়ে ইরানের বি’রুদ্ধে মিথ্যা অ’ভিযোগ উত্থাপন করেছেন। রিয়াদ নিজের অসংখ্য ব্যর্থতাকে ধা’মাচা’পা দেয়ার লক্ষ্যে এ কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের এই মুখপাত্র বলেন, পুরনো ও ব’স্তাপ’চা অ’ভিযোগের পুনরাবৃত্তি করে সৌদি আরব তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না।
সূত্র : পার্সটুডে




