341620

মৃত্যুর আগে মাটিতে হ’ত্যাকা’রীদের নাম লিখে গেলেন আশরাফুল

মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রীবেশে চালকের গ’লা কে’টে হ’ত্যার পর অটোরিকশা ছি’নতা’ই করেছে দু’র্বৃ’ত্তরা। তবে তার পরের ঘট’না অবাক করে দিয়েছে সবাইকে। মৃত্যুর আগে চালক আশরাফ নিজেই মাটিতে লিখে যান ঘা’ত’কদের নাম। তারই সূত্র ধরে, হাসান, রাজা ও তাদের সহযোগী রুবেলকে আ’টক করে পুলিশ।

অটোরিকশা চালক আশরাফুলের অকাল মৃত্যুতে ভে’ঙে পড়েছেন তার স্বজনরা। প্রিয়জন আর ফিরবেন না, তবু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষায় ভাই।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি নামক এলাকায় আশরাফুলের ইজিবাইকটি ছি’নতা’ইয়ের চেষ্টা চালায় একদল দু’র্বৃত্ত। এসময় বাঁ’ধা দিলে দু’র্বৃ’ত্তরা তার গ’লা ও শ’রীরের বিভিন্ন স্থানে ছু’রিকা’ঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণপর জ্ঞা’ন ফিরলে র’ক্তা’ক্ত অবস্থায় আশরাফ গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গু’রু’তর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক আশরাফুলকে মৃ’ত ঘো’ষণা করেন।

পুলিশ জানায়, ছু’রিকা’ঘা’তের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামে দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নাম্বার লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রে’ফতার করা হয়েছে। এছাড়া তাদের দেয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রে’ফতার করা হয়েছে।

‘নি’হত আশরাফুলের ম’রদে’হ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করেছে পরিবার।

ad

পাঠকের মতামত