ই’য়াবা দিয়ে ‘ফাঁ’সাতে’ গিয়ে নিজেই ফেঁ’সে গেলেন এএসআই
রংপুর নগরীর চেকপোস্টে বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবীকে ই’য়াবা দিয়ে ফাঁ’সানোর অ’ভিযোগ উঠেছে পুলিশের বি’রু’দ্ধে। এ সময় এলাকাবাসী ওই পুলিশ সদস্যকে অব’রুদ্ধ করে রাখে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চায়ের দোকানে সিগারেটের প্যাকেটে ই’য়াবা দিয়ে ফাঁ’সানোর অ’ভিযোগ ওঠে ওই পুলিশের বি’রু’দ্ধে। একপর্যায়ে ওই ব্যক্তিকে হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিঁ’চড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী এসে বাধা দেয়।
পরে অ’ভিযুক্ত এএসআইকে অব’রুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে নিয়ে যায় ওই এএসআইকে।
উপ-পুলিশ কমিশনার শহিদুল্লা কাওছার জানান, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তে কেউ দায়ী হলে ব্যবস্থা নেয়া হবে। সময় টিভি
‘




