রিফাত হ’ত্যা মা’মলায় মিন্নিসহ ৬ জনের ফাঁ’সি
জেলা প্রতিনিধিঃ বহুল আ’লোচিত বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁ’সির আ’দেশ দিয়েছেন আ’দালত। এছাড়া এ মা’মলায় ৪ জনকে খা’লাস প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ মা’মলার রা’য় ঘো’ষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আ’দালতের বি’চারক মো. আছাদুজ্জামান।
মা’মলার রাষ্ট্রপক্ষের আ’ইন’জীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফাঁ’সির দ’ণ্ডপ্রা’প্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।
এছাড়া এ মা’মলায় চার আ’সামিকে বেকসুর খা’লাস প্রদান করা হয়েছে। খালা’সপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
রায় ঘোষণার সময় দ’ণ্ডপ্রা’প্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আ’দালতে উপস্থিত ছিলেন। ১০ আ’সামির মধ্যে মুসা পলা’তক এবং মিন্নি জা’মিনে রয়েছেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িত থাকার কথা স্বী’কার করে আ’দালতে স্বী’কারো’ক্তিমূ’লক জ’বানব’ন্দি দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কু’পি’য়ে হ’ত্যা করা হয়। পরে রিফাতকে কু’পি’য়ে হ’ত্যার একটি ভিডিও ফেসবুকে ভা’ইরাল হয়।
ঘ’টনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অ’জ্ঞাত আরও ৫-৬ জনের বি’রু’দ্ধে হ’ত্যা মা’মলা করেন নি’হত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রা’প্তবয়’স্ক ও অ’প্রাপ্তবয়’স্ক দু’ভাগে বি’ভক্ত করে ২৪ জনের ‘বি’রু’দ্ধে আ’দালতে ত’দন্ত প্র’তিবেদন দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অ’প্রাপ্তব’য়স্ক ১৪ জনকে অ’ভিযুক্ত করা হয়।
১ জানুয়ারি রিফাত হ’ত্যা মা’ম’লার প্রা’প্তবয়স্ক ১০ আ’সামির বি’রু’দ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দা’য়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রা’প্তবয়’স্ক ১০ আ’সামির বি’রু’দ্ধে সা’ক্ষ্যগ্রহণ শুরু করেন আ’দালত। এ মা’ম’লায় মোট ৭৬ জন সা’ক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
১৬ সেপ্টেম্বর এ মা’ম’লার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আ’দালতের বি’চারক মো. আসাদুজ্জামান রা’য়ের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।






