341521

ভ’য়ঙ্কর ‘ক্যাট কিউ’ ভাইরাসের লক্ষণ

করোনায় যখন নাকাল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। তখন চীন থেকে ভারতে আসতে পারে নতুন ক্যাট কিউ ভাইরাস, এমনই সতর্কবার্তা দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা।

ক্যাট কিউ ভাইরাসের উপসর্গ কী?

আইসিএমআর-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন একটি নয়, একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। সর্বভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাট কিউ ভাইরাসে আক্রান্তরা জ্বরে আক্রান্ত হতে পারেন। এছাড়াও ম্যানিনজাইটিস, পেড্রিয়াটিক এনকেফেলাইটিস দেখা দিতে পারে।

ক্যাট কিউ ভাইরাস কী?

বিজ্ঞানীরা বলছেন, ক্যাট কিউ ভাইরাস এক ধরনের এয়ারবোন ভাইরাস যা অন্য প্রাণীর দেহ থেকে বাহিত হয়। এখনও পর্যন্ত চিন এবং ভিয়েতনামে এক অস্তিত্ব লক্ষ্য করা গেছে। আইসিএমআর বলছে, ক্যাট কিউ ভাইরাসের প্রধান বাহক হল মশা। এজেপ্টি, কিউলেসক্স কুইনকিউফ্যাসিসিটা, কিউলেক্স ট্রাইচানিরাইনকাস জাতীয় মশা এই ভাইরাসের প্রধান বাহক। অন্যদিকে স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে শুয়োরও এই ভাইরাস বহন করতে পারে।

কী বলছে আইসিএমআর ?

আইসিএমআর এর দাবি, “যে ভাবে ক্যাটকিউ ভাইরাসের অ্যন্টিবডি তৈরি হয় এবং মশা যে ভাবে তা ছ়ড়িযে দেয় তা দেখে নিঃসন্দেহে বলা যায়, ক্যাট কিউ ভাইরাস এ দেশের মানুষকে সংক্রমিত করতে পারে। এই মুহূর্তে ভারতে এই ভাইরাসের উপস্থিতি কতটা তা বুঝতে আরও বেশি পরিমাণে নমুনা পরীক্ষা করা জরুরি।

ad

পাঠকের মতামত