আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সং’ঘ’র্ষে নি’হতের সংখ্যা বেড়ে ৩৯
নাগরনো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সং’ঘর্ষে অন্তত ৩৯ জন নি’হত হয়েছে। গত দু’দিন ধরে চলা সং’ঘর্ষে সোমবার নতুন করে আরো ১৫ জন নি’হত হওয়ায় মোট প্রা’ণহা’নির সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এদিকে বিশ্ব নেতৃবৃন্দ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার এ সং’ঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।
সাবেক সোভিয়েতভুক্ত এ দুটি দেশ ১৯৯০ সাল থেকেই আঞ্চলিক বি’রোধে জ’ড়িয়ে আছে। ২০১৬ সালে এসে তা মা’রাত্মক রূপ নেয়। এ প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস অবিলম্বে এই সং’ঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস অবিলম্বে উভয়পক্ষকে এই যু’দ্ধ বন্ধের জন্য জোরালো আহ্বান জানান। বিলম্ব না করে অর্থপূর্ণ আ’লোচনায় ফেরারও আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে নাগরনো কারাবাখ নিয়ে রোববার নতুন করে সংঘর্ষ শুরু হয়। ব্যাপক গো’লাগু’লির পর পরিস্থিতি যু’দ্ধাবস্থায় পৌঁছায়।
এ প্রেক্ষাপটে আর্মেনীয় সরকার সামরিক আইন জারি করে নিজ জনগণকে যু’দ্ধের জন্যে প্রস্তুত হতে বলেছে। আর্মেনিয়ার দাবি, প্রথমে আজারবাইজান বাহিনী তাদের বাহিনী লক্ষ্য করে গো’লা ছোঁ’ড়ে। কিন্তু আজারবাইজান বলছে, আর্মেনিয়ার বাহিনীই প্রথমে তাদের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গো’লাব’র্ষণ করে। বাসস






