যশোরে প্রধানমন্ত্রীর ভুয়া পিএস আ’টক
প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্র’তারণার অ’ভিযোগে মো. হোসেন আলী (২৪) নামে একজনকে আ’টক করেছে র্যাব।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে তাকে আ’টক করা হয় এবং মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। আ’টক হোসেন আলী মাগুরা জেলার কাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অ’ভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্র’তারক হোসেন আলীকে আ’টক করা হয়। এসময় তার কাছ থেকে প্র’তারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উ’দ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটক হোসেন আলী যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্র’তারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বা’দী হয়ে মা’মলা করেছেন।




