341455

মা হারালেন পাপিয়া, শেষ দেখার সময় মাত্র ২০ মিনিট

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে দেখাতে তার মায়ের ম’রদে’হ কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের ম’রদে’হ নেওয়া হয়।

এ প্রসঙ্গে হাসনা জাহান বিথী গণমাধ্যমকে বলেন, বিশেষ ক্ষমতা আ’ইনের মাম’লায় আ’লোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। রাতে লা’শবা’হী গাড়িতে করে কা’রাগারের গেটে পাপিয়ার মায়ের ম’র’দেহ নেওয়া হয়।

পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কা’রাগারের গেটে নিয়ে তার মায়ের ম’রদে’হ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় ম’রদে’হ কারাগারের গেটে ছিল।

ad

পাঠকের মতামত