দুই বছরের শিশু ব’লাৎকা’রের শি’কার
আরিফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের বি’রু’দ্ধে দুই বছরের এক শিশুকে ব’লাৎ’কার করার অ’ভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর পার্ক এলাকায় এ ঘ’টনাটি ঘটে। কিশোর আরিফুল ইসলাম বাহাদুরপুর পার্ক এলাকার শুকুর আলীর ছেলে।
শিশুটির মা অ’ভিযোগ করেন, তার দুই বছর এক মাস বয়সী ছেলেটি অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। ওই সময় প্রতিবেশী আরিফুল কৌশলে ছেলেটিকে তার ঘরের ভেতর নিয়ে ব’লাৎকার করে। কান্নার শব্দ শুনে তার পাঁচ বছরের মেয়ে তাকে নিয়ে আসে। কোনোভাবেই ছেলেটির কান্না থামছিল না। তিনি শিশুটির মলদ্বারে র’ক্ত দেখতে পান এবং হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) আরিফ আহমেদ জানান, ছেলে শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ ডাক্তার গিয়েছেন। শিশুটির আলামত সংগ্রহ করতে বলা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান বলেন, এ রকম একটা ঘটনা আমি শুনেছি, অ’ভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










