তারানা হালিমের বি’রু’দ্ধে মা’মলা
ইতিহাস বি’কৃতির অ’ভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচজনের বি’রু’দ্ধে মা’মলা করা হয়েছে। নেতিবাচকভাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপস্থাপনের অ’ভিযোগে এ মা’মলা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালতে মা’মলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। মামলার বিষয়ে শুনানি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মা’মলার অন্য বিবাদীরা হলেন- নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হ’ত্যার দা’য়মুক্তির প্র’তিবাদে সম্প্রতি নাট’ক ‘ইনডেমনিটি’ দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয়। এতে ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হ’ত্যাকা’ণ্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষ’মতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘ’টনাও তুলে ধরা হয়।
ইনডেমনিটি অর্ডিন্যান্সের বি’রু’দ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নিজস্ব অর্থায়নে মঞ্চ নাটকটি নির্মাণ করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেন মান্নান হীরা।
৪৩ মিনিটের নাটকটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে।






